Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৫:৫৩ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » খালেদার রোগমুক্তি মিলাদে তিন প্রভাষক, শোকজ
১৯ August ২০১৭ Saturday ৪:১৪:৪৪ PM
Print this E-mail this

খালেদার রোগমুক্তি মিলাদে তিন প্রভাষক, শোকজ
বামনা প্রতিবেদক


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রবরগুনার বামনা উপজেলা সদরের বাইতুল করিম মসজিদে গত বুধবার আসরের নামাজের পর বিএনপির আয়োজিত খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে বামনা ডিগ্রী কলেজের তিন প্রভাষক অংশগ্রহণ করায় তাদেরকে শোকজ করেছেন কলেজ অধ্যক্ষ।

শোকজ কৃতরা হলেন, বামনা ডিগ্রী কলেজের ম্যানেজমেন্ট বিষয়ের, মার্কেটিং বিষয়ের মো. মিজানুর রহমান প্রামনিক ও ইসলামিক শিক্ষার মো. আরিফুর রহমান।

এ বিষয়ে শোকজ কৃত প্রভাষক মো. রুহুল আমিন তালুকদার বলেন, আমি বাইতুল করিম মসজিদের নিয়মিত মুসল্লি। ঘটনার দিনও সেখানে আমি আসরের নামাজ আদায় করেছি। পরের দিন অধ্যক্ষ স্বাক্ষরিত শোকজ এর মাধ্যমে জানতে পারি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিতির দায়ে আমাদের তিনজন কে শোকজ করা হয়েছে এবং আগামী তিন কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর বেশি কিছু বলার নেই।

বামনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, শোকজ কৃত তিন জনই বাইতুল করিম মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংসদ ও কলেজের গর্ভনিংবডির সভাপতি শওকত হাসানুর রহমান রিমনের নির্দেশক্রমে তাদের কে পেশাগত অসাদচরনের দায়ে শোকজ করা হয়েছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com