![]() সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের জানাজা অনুষ্ঠিতনিউজ ডেস্ক ৪ November ২০১৭ Saturday ৪:২০:০১ PM
এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে আব্দুর রহমান বিশ্বাসের মরদেহ ঢাকা থেকে বরিশাল বিমানবন্দরে নেওয়া হয়। বিমানবন্দর থেকে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ তার মরদেহ বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে নিয়ে যান। জানাজায় সব রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। জানাজার নামাজ পড়ান প্রয়াত রাষ্ট্রপতির ছেলে শিবলি বিশ্বাস। জানাজা শেষে মরদেহে ফুল দিয়ে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। পরে তার মৃতদেহ নগরের গোরাচাঁদ দাস রোডের বাসভবনে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ বাসায় রেখে আবার বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বেলা ১২টা ৪০ মিনিটে মরদেহ হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশে রওয়ানা হন স্বজনরা। এর আগে গতকাল শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

বরিশালে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রথম নামাজে জানাজা আজ শনিবার (০৪ নভেম্বর) সকাল সোয়া ১১ টায় জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।