Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ২:৫১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের জানাজা অনুষ্ঠিত
৪ November ২০১৭ Saturday ৪:২০:০১ PM
Print this E-mail this

সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের জানাজা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক


বরিশাল সংবাদ মানচিত্রবরিশালে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রথম নামাজে জানাজা আজ শনিবার (০৪ নভেম্বর) সকাল সোয়া ১১ টায় জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারে করে আব্দুর রহমান বিশ্বাসের মরদেহ ঢাকা থেকে বরিশাল বিমানবন্দরে নেওয়া হয়।

বিমানবন্দর থেকে বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ তার মরদেহ বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে নিয়ে যান। জানাজায় সব রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। জানাজার নামাজ পড়ান প্রয়াত রাষ্ট্রপতির ছেলে শিবলি বিশ্বাস।

জানাজা শেষে মরদেহে ফুল দিয়ে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। পরে তার মৃতদেহ নগরের গোরাচাঁদ দাস রোডের বাসভবনে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ বাসায় রেখে আবার বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে বেলা ১২টা ৪০ মিনিটে মরদেহ হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশে রওয়ানা হন স্বজনরা।

এর আগে গতকাল শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com