" />
AmaderBarisal.com Logo

সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মৃত্যুতে শোক

সংবাদ বিজ্ঞপ্তি
আমাদেরবরিশাল.কম

৪ November ২০১৭ Saturday ৯:৪২:১৭ PM

mourn-sign-logo ইন্তেকাল শোক মৃত্যুবরিশালের সন্তান সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। গতকাল শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি।

এক শোক বার্তায় সভাপতি নজরুল বিশ্বাস সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার সহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এদিকে বরিশাল জিলা স্কুল ময়দানে তার নামাজে জানাজায় অংসগ্রহণ করে তার রুহের আত্তার মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল মহানগর সভাপতি এ বি এম মাসুদ করিম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, জেলা সভাপতি ডাঃ সামিমা নাসরিন, সাধারণ সম্পাদক ডাঃ গোলাম মোস্তোফা ও জেলা মহানগর এর নেত্রী বৃন্দ্র।

এছাড়া আবদুর রহমান বিশ্বাসের মৃত্যুতে শোক জানিয়ে বিবিৃত দিয়েছে বরিশাল মহানগর জামায়াতে ইসলামী।

বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর জামায়াতের আমীর এ্যাড. মুয়ায্যম হোসাইন হেলাল, নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বজলুর রহমান বাচ্চু ও অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সেক্রেটারী জহিরউদ্দিন মু. বাবর।

আরো পড়ুন…
সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের জানাজা অনুষ্ঠিত



সম্পাদনা: বরি/প্রেস/মপ


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।