![]() গ্রহ ও উপগ্রহ নিয়ে নতুন সৌরজগতের সন্ধানঅনলাইন ডেস্ক ১৫ December ২০১৭ Friday ৫:৪৯:১৫ PM
![]() সংগ্রহীত বিভিন্ন গ্রহ ও উপগ্রহ নিয়ে আমাদের যে সৌরজগৎ, এমনই আরেকটি সৌরজগতের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অনুসন্ধানী দূরবীক্ষণ যন্ত্র কেপলার স্পেস টেলিস্কোপ ও কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট (এআই) এই সৌরজগতের আবিষ্কার করেছে। আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে নাসা। এক বিবৃতিতে নাসা জানিয়েছে, ‘আমাদের সৌরজগতে একটি নক্ষত্র বলয়ের মধ্যে বেশ কয়েকটি গ্রহ সংযুক্ত রয়েছে। আর নতুন সৌরজগৎ দেখতে আমাদের সৌরজগতের মতোই। একে আমাদের সৌরজগতের ছোট সংস্করণ বলা যেতে পারে।’ জ্যোতির্বিজ্ঞানী ও অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাসের অধ্যাপক অ্যান্ড্রিউ ভানদারবার্গ বলেন, ‘নতুন এই সৌরজগতের নক্ষত্র হলো কেপলার-৯০। এর বলয়ে সাতটি গ্রহের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। গ্রহগুলো নক্ষত্রের বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে। এবার একটি নতুন গ্রহের সন্ধানও পাওয়া গেছে। কেপলার-৯০ আই নামের ওই গ্রহটি পৃথিবীর মতো পাথুরে গ্রহ। গ্রহটি ১৪ দশমিক ৪ দিনে তার নক্ষত্র প্রদক্ষিণ করে। এখানে তাপমাত্রা অনেক বেশি।’ নাসা বলছে, নতুন গ্রহটির সন্ধান পাওয়ায় বলা যায়, এই সৌরজগতের কক্ষপথ ঠিক আমাদের মতো। এই সৌরজগতেও আটটি গ্রহ সাজানো রয়েছে আমাদের সৌরজগতের মতো।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

