Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৫:১৮ AM
Barisal News
Latest News
Home » বিজ্ঞান ও প্রযুক্তি » সারা বিশ্ব » গ্রহ ও উপগ্রহ নিয়ে নতুন সৌরজগতের সন্ধান
১৫ December ২০১৭ Friday ৫:৪৯:১৫ PM
Print this E-mail this

গ্রহ ও উপগ্রহ নিয়ে নতুন সৌরজগতের সন্ধান
অনলাইন ডেস্ক


গ্রহ ও উপগ্রহ নিয়ে নতুন সৌরজগতের সন্ধান

সংগ্রহীত

বিভিন্ন গ্রহ ও উপগ্রহ নিয়ে আমাদের যে সৌরজগৎ, এমনই আরেকটি সৌরজগতের সন্ধান পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অনুসন্ধানী দূরবীক্ষণ যন্ত্র কেপলার স্পেস টেলিস্কোপ ও কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট (এআই) এই সৌরজগতের আবিষ্কার করেছে।

আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে নাসা।

এক বিবৃতিতে নাসা জানিয়েছে, ‘আমাদের সৌরজগতে একটি নক্ষত্র বলয়ের মধ্যে বেশ কয়েকটি গ্রহ সংযুক্ত রয়েছে। আর নতুন সৌরজগৎ দেখতে আমাদের সৌরজগতের মতোই। একে আমাদের সৌরজগতের ছোট সংস্করণ বলা যেতে পারে।’

জ্যোতির্বিজ্ঞানী ও অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাসের অধ্যাপক অ্যান্ড্রিউ ভানদারবার্গ বলেন, ‘নতুন এই সৌরজগতের নক্ষত্র হলো কেপলার-৯০। এর বলয়ে সাতটি গ্রহের সন্ধান আগেই পাওয়া গিয়েছিল। গ্রহগুলো নক্ষত্রের বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে। এবার একটি নতুন গ্রহের সন্ধানও পাওয়া গেছে। কেপলার-৯০ আই নামের ওই গ্রহটি পৃথিবীর মতো পাথুরে গ্রহ। গ্রহটি ১৪ দশমিক ৪ দিনে তার নক্ষত্র প্রদক্ষিণ করে। এখানে তাপমাত্রা অনেক বেশি।’ নাসা বলছে, নতুন গ্রহটির সন্ধান পাওয়ায় বলা যায়, এই সৌরজগতের কক্ষপথ ঠিক আমাদের মতো। এই সৌরজগতেও আটটি গ্রহ সাজানো রয়েছে আমাদের সৌরজগতের মতো।

 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com