Current Bangladesh Time
Monday April ২৭, ২০২৬ ৪:৪৮ PM
Barisal News
Latest News
Home » সংবাদ শিরোনাম » সারা বিশ্ব » মধ্যপ্রাচ্যেও উত্তেজনা: আবুধাবিসহ উপসাগরীয় অঞ্চলে বিস্ফোরণ, আকাশসীমা বন্ধ
২৮ February ২০২৬ Saturday ৪:৫২:০০ PM
Print this E-mail this

মধ্যপ্রাচ্যেও উত্তেজনা: আবুধাবিসহ উপসাগরীয় অঞ্চলে বিস্ফোরণ, আকাশসীমা বন্ধ


আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে। তেহরান ইতোমধ্যে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি উপসাগরীয় বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে বিস্ফোরণ এবং জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।বিস্ফোরণের প্রকৃতি বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।

পরিস্থিতির অবনতির মধ্যে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আল জাজিরা আরবি জানায়, কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে সতর্কতামূলক সাইরেন চালু করা হয়েছে।একই সময়ে কাতার কর্তৃপক্ষ মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের ঘর কিংবা নিরাপদ স্থানে অবস্থান করার এবং সামরিক স্থাপনার কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে।

এদিকে বাহরাইনেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।

বাহরাইন সরকার নিশ্চিত করেছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে।তবে হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশেই প্রতিহত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তনশীল এই পরিস্থিতি ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনাগুলোর বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দেশগুলো তদন্ত ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com