Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়ায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সেমিনার
৩০ October ২০২৬ Friday ১২:৫৬:০৭ PM
কাঠালিয়ায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সেমিনার
ঝালকাঠি প্রতিনিধিঃ
Screenshot
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পর্যায়ে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন কাঠালিয়া উপজেলা এর আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝালকাঠি-১ ( কাঠালিয়া- রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,মোঃ রফিকুল ইসলাম জামাল। প্রধান অতিথি বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি উপস্থিত শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন। সভাপতিত্ব করেন,ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলার উপ-পরিচালক,মোঃ আলম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন কাঁঠালিয়া উপজেলা শাখার সুপারভাইজার আসাদুজ্জামান,সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, মাওলানা মোঃ আনোয়ার হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কোরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত,আজান,কবিতা আবৃতি,রচনা প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় প্রায় দুই শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়