" />
AmaderBarisal.com Logo

কাঠালিয়ায় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সেমিনার


আমাদেরবরিশাল.কম

৩০ October ২০২৬ Friday ১২:৫৬:০৭ PM

ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot


ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা পর্যায়ে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণ,মাদক ও ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন কাঠালিয়া উপজেলা এর আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝালকাঠি-১ ( কাঠালিয়া- রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,মোঃ রফিকুল ইসলাম জামাল। প্রধান অতিথি বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি উপস্থিত শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন। সভাপতিত্ব করেন,ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলার উপ-পরিচালক,মোঃ আলম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন কাঁঠালিয়া উপজেলা শাখার সুপারভাইজার আসাদুজ্জামান,সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, মাওলানা মোঃ আনোয়ার হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কোরআন তেলাওয়াত, ইসলামিক সংগীত,আজান,কবিতা আবৃতি,রচনা প্রতিযোগিতা ও সাধারণ জ্ঞান বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় প্রায় দুই শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।