বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে আক্তার হাওলাদার (৪০) নামে গুলিবিদ্ধ অবস্থায় এক জেলেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর ৫টায় হিজলার মেমোনিয়া ইউনিয়নের চরমেমোনিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।এরপরে প্রথমে তাকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর একটায় সেখানে তার মৃত্যু হয়।
নিহত জেলে আক্তার হাওলাদার চরমোনিয়া এলাকার সুলতান হাওলাদার এর ছেলে। তবে জেলে আক্তার কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
হিজলা থানার ওসি মো. সোলায়মান জানান, আক্তার অন্যান্য জেলেদের সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিল। এ সময় তাদের ট্রলারে অপর ট্রলার থেকে গুলি করা হয়। এতে আক্তার গুলিবিদ্ধ হয়। তবে ওই গুলি কে বা কারা করেছে সে বিষয়ে তারা কিছু বলতে পারেনি।তার সঙ্গে থাকা জেলেরা আক্তারকে জীবিত অবস্থায় নিয়ে তীরে আসে। এরপর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেয়।
তিনি আরো জানান, আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্তারকে জীবিত উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তার কাছে জানতে চাওয়া হয়েছে কারা গুলি করেছে তবে তিনি সে বিষয়ে কিছু বলতে পারেনি। এরপরে গুরুতর অসুস্থ হলে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি বলেন, আমি মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও অন্যান্য বাহিনীর সবার সঙ্গে কথা বলেছি। কোনো টিম নদীতে অভিযানে ছিল না। ওই জেলে কিভাবে গুলিবিদ্ধ হয়েছে সে বিষয়টি আমরা তদন্ত করছি।
মেমোনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফসার উদ্দিন বলেন, কয়েকজন জেলে তাকে খবর দিয়েছে মেঘনা নদীতে এক জেলেকে গুলিবিদ্ধ অবস্থায় ফেলে রেখেছিল। খবর পেয়ে তিনি গিয়ে ওই জেলেকে উদ্ধার করেন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কে বা কারা গুলি করেছে সে বিষয়টি ওই জেলেদের মাধ্যমে জানতে পারেনি। তারা কেবল এতটুকুই বলছিল একটি ট্রলার থেকে তাদের ট্রলারে গুলি ছোড়া হয়। ওই গুলিতে আক্তার হাওলাদার নিহত হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়