Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে ৬০ বছরের পুরাতন ভোট কেন্দ্রবাতিল করার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ
২৯ October ২০২৬ Thursday ৪:২৫:১৮ PM
ঝালকাঠিতে ৬০ বছরের পুরাতন ভোট কেন্দ্রবাতিল করার প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভ
ঝালকাঠি প্রতিনিধি :
স্থানীয় সরকার নির্বাচনের ৬০ বছরের পুরাতন ভোট কেন্দ্র ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মধ্য গুয়াটন সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাম্প্রতী এক আবেদনের প্রেক্ষিতে এই ভোট কেন্দ্রটি বালিত করে অন্যত্র নেওয়া হয়েছে। এই পুনবহাল রাখার দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এসময় বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক মো. বেলায়েত হোসেন, মধ্য গুয়াটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় যুবক মো. জুলকার নাইম জেমস। বক্তারা বলেন,‘ শেখেরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে প্রায় ১৫ শত ভোটার রয়েছেন। এর মধ্যে এই কেন্দ্রের আস পাসে প্রায় ১৩ শত ৫০ ভোটারের বসবাস। তাছাড়া এই ভোট কেন্দ্রটি ওয়ার্ডের মধ্যবর্তী। ১৯৬৫ সাল থেকে এখানে স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহন হয়ে আসছে। বর্তমানে গুয়াটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও এখানে আসার যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে। বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ, বিদ্যুৎ ব্যবস্থা, ইন্টারনেট সুবিধা, সৌর বিদ্যুৎ, ওয়াস ব্লোক ও মাঠ রয়েছে। এত কিছু সুবিধা থাকলেও গত ১৬ আগষ্ট ২০২৬ তারিখে মিরাজ হোসেন নামের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে এই ভোট কেন্দ্রটি হেমায়েত উদ্দিন ডিগ্রী কলেজ গুয়াটনে স্থান্তরিত করা হয়েছে বলে জানাগেছে। এতে স্থানীয় ক্ষোভে ফেটে পরে। প্রায় শতাধিক ব্যক্তি এসে ভোট কেন্দ্র পুন:বহালের দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করেছে। এ বিষয়ে ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান , যাতায়েতের সমস্যার কারনে সাময়িক ভাবে এটি অন্যত্র স্থান্তরিত করা হয়েছে। ব্রীজ ও সড়কটি ভালো হলে আবেদনের প্রেক্ষিতে এই কেন্দ্রটি পুনবহাল করা যাবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়