Current Bangladesh Time
Thursday October ২৯, ২০২৬ ৮:১৩ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শোকসভা
২৯ October ২০২৬ Thursday ৭:২০:৪৬ PM
Print this E-mail this

উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শোকসভা


নাজমুল হক মুন্না, উজিরপুর ::

বরিশালের উজিরপুরে পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উজিরপুর উপজেলা শাখার সভাপতি মো. মোবারেক হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পরিবার, উজিরপুর, বরিশাল-এর আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর ইউআরসি ইন্সট্রাক্টর সৈয়দ গাফফার আলী ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।

সভাপতিত্ব করেন হস্তিশুন্ডু এমই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উজিরপুরের প্রধান উপদেষ্টা মো. নাজমুল ইসলাম। সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমান।

শোকসভায় বক্তব্য দেন সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু। তিনি প্রয়াত মো. মোবারেক হোসেনের বন্ধু ও ছাত্র ছিলেন। বক্তব্যে তিনি তাঁর শিক্ষকতার স্মৃতিচারণ করে বলেন, মোবারেক হোসেন শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকতুল্য একজন মানুষ। তাঁর স্নেহ, শাসন ও ভালোবাসার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এ সময় বক্তারা প্রয়াত মো. মোবারেক হোসেনের দীর্ঘ শিক্ষকতা জীবন, শিক্ষা ক্ষেত্রে অবদান এবং শিক্ষক সংগঠনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁর মৃত্যুতে প্রাথমিক শিক্ষা পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলেও বক্তারা উল্লেখ করেন।

শোকসভায় শিক্ষক মো. আজাদ মাহমুদ, এস এম তারিকুল ইসলাম, জহিরুল ইসলাম সুমন, মো. সোহেল রানা, মো. মোস্তাফিজুর রহমান, মো. আলমগীর হোসেন, আসাদুল হক বাচ্চুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উজিরপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু, আহ্বায়ক নাজমুল হক মুন্না, সদস্য সচিব মো. জুনায়েদ খান সিয়ামসহ উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শোকসভা শেষে মরহুম মো. মোবারেক হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com