Current Bangladesh Time
Monday April ২৭, ২০২৬ ৪:৪২ PM
Barisal News
Latest News
Home » সারা বিশ্ব » ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
২৮ February ২০২৬ Saturday ৮:৫৩:২২ PM
Print this E-mail this

ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর


আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে জাতিসংঘ এবং ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এই হামলাকে ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবে অভিহিত করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

কানেকটিকাটের মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মারকি ট্রাম্প প্রশাসনের এই সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই হামলা চালানো হয়েছে, যা পুরোপুরি ‘অবৈধ ও অসাংবিধানিক’।এটি সব আমেরিকান নাগরিকের জন্য বিপদের কারণ। ট্রাম্পের অবৈধ পদক্ষেপ ইরানের সঙ্গে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে, যা মার্কিন সেনা এবং সাধারণ মানুষের জন্য গুরুতর হুমকি।

তিনি বলেন, ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকির কথা বাড়িয়ে বলছেন, অথচ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না। এই হামলার আগে কূটনৈতিক সমাধানের সুযোগ ছিল এবং এখনও রয়েছে।ট্রাম্প যদি এখনই এই যুদ্ধ বন্ধ না করেন, কংগ্রেসকে পদক্ষেপ নিতে হবে। ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধ হবে না।

পরমাণু কেন্দ্রে হামলা করা যাবে না: রাশিয়া
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘রোসাটম’ জানিয়েছে, তারা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের সন্তানদের সরিয়ে নিয়েছে। এটি রাশিয়ার সাহায্যে নির্মিত ইরানের একমাত্র কার্যকরী পারমাণবিক কেন্দ্র।

সংস্থাটির সিইও আলেক্সি লিখাচেভ বলেন, কোনো পরিস্থিতিতেই পারমাণবিক স্থাপনাগুলোকে আক্রমণ করা যাবে না। 

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই হামলাকে ‘অপ্ররোচিত’ বলে নিন্দা জানিয়েছেন।

বিশ্বজুড়ে উদ্বেগ : নেতাদের প্রতিক্রিয়া

পেদ্রো সানচেজ ও ইমানুয়েল ম্যাক্রোঁ: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘একতরফা’ সামরিক পদক্ষেপ প্রত্যাখান করেছেন। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে ‘বিপজ্জনক উত্তেজনা’ অভিহিত করে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছেন।

ওমান: মধ্যস্থতাকারী দেশ ওমান এই সংঘাতের ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে।

জাতিসংঘ: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বোমা ও মিসাইল কোনো সমস্যার সমাধান হতে পারে না; এটি কেবল মৃত্যু আর ধ্বংসই ডেকে আনে।

অনড় অবস্থানে ইরান
এদিকে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি সূত্র জানিয়েছে, ইসরায়েল এবং এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর ওপর ইরানের আক্রমণ ‘অব্যাহত’ থাকবে।

সার্বিকভাবে, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরবর্তী এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com