![]() ইরানে হামলা অবৈধ-অসাংবিধানিক: মার্কিন সিনেটর
২৮ February ২০২৬ Saturday ৮:৫৩:২২ PM
আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ![]() ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি থেকে শুরু করে জাতিসংঘ এবং ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলো এই হামলাকে ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবে অভিহিত করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। কানেকটিকাটের মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মারকি ট্রাম্প প্রশাসনের এই সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এই হামলা চালানো হয়েছে, যা পুরোপুরি ‘অবৈধ ও অসাংবিধানিক’।এটি সব আমেরিকান নাগরিকের জন্য বিপদের কারণ। ট্রাম্পের অবৈধ পদক্ষেপ ইরানের সঙ্গে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে, যা মার্কিন সেনা এবং সাধারণ মানুষের জন্য গুরুতর হুমকি। তিনি বলেন, ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকির কথা বাড়িয়ে বলছেন, অথচ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না। এই হামলার আগে কূটনৈতিক সমাধানের সুযোগ ছিল এবং এখনও রয়েছে।ট্রাম্প যদি এখনই এই যুদ্ধ বন্ধ না করেন, কংগ্রেসকে পদক্ষেপ নিতে হবে। ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধ হবে না। পরমাণু কেন্দ্রে হামলা করা যাবে না: রাশিয়া সংস্থাটির সিইও আলেক্সি লিখাচেভ বলেন, কোনো পরিস্থিতিতেই পারমাণবিক স্থাপনাগুলোকে আক্রমণ করা যাবে না। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই হামলাকে ‘অপ্ররোচিত’ বলে নিন্দা জানিয়েছেন। বিশ্বজুড়ে উদ্বেগ : নেতাদের প্রতিক্রিয়া পেদ্রো সানচেজ ও ইমানুয়েল ম্যাক্রোঁ: স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘একতরফা’ সামরিক পদক্ষেপ প্রত্যাখান করেছেন। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে ‘বিপজ্জনক উত্তেজনা’ অভিহিত করে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছেন। ওমান: মধ্যস্থতাকারী দেশ ওমান এই সংঘাতের ভয়াবহতা নিয়ে সতর্কবার্তা দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে। জাতিসংঘ: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বোমা ও মিসাইল কোনো সমস্যার সমাধান হতে পারে না; এটি কেবল মৃত্যু আর ধ্বংসই ডেকে আনে। অনড় অবস্থানে ইরান সার্বিকভাবে, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ পরবর্তী এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

