Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ৪:২১ AM
Barisal News
Latest News
Home » সারা বিশ্ব » অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
২৭ March ২০২৬ Friday ৭:০৮:০১ PM
Print this E-mail this

অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!


আন্তর্জাতিক ডেস্ক:

ইরান থেকে কোনো মিসাইল বা ড্রোন হামলা করা হলে ইসরায়েলের প্রায় সব জায়গায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এতে করে সাধারণ মানুষ দ্রুত বোমা শেল্টার বা আশ্রয় কেন্দ্রে চলে যেতে পারেন।

আর এ বিষয়টিরও অপব্যবহার করছে কিছু ইসরায়েলি। ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১৩ জানিয়েছে, অনেকে দোকান থেকে পণ্য নেন এবং রেস্তোরাঁয় গিয়ে খাবার খান, এরপর তারা ইরানের হামলার জন্য অপেক্ষা করতে থাকেন। অর্থাৎ সাইরেন বাজার জন্য অপেক্ষা করেন।

যখন সাইরেন বেজে ওঠে তখন দোকান ও রেস্তোরাঁরকর্মীসহ সবাই দ্রুত দৌড়ে আশ্রয় কেন্দ্রে চলে যান। আর এটিরই সুযোগ কাজে লাগান তারা। ওই সময় আশ্রয় কেন্দ্রে যাওয়ার ছলে বিল না দিয়ে চলে যান তারা।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। যুদ্ধের প্রথম থেকেই ইরান প্রতিদিন মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলে। এতে করে  কিছুক্ষণ পর পর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।

চ্যানেল-১৩ বলেছে, সুবিধাবাদীরা এমন দুঃসময়ের সুযোগ নিচ্ছে। যা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করছে। যা দিনে দিনে বেড়ে চলছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মিশরে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের হামলা, বহু মার্কিন সেনা নিহতের দাবি
অভিনব কৌশলে প্রতারণা: দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করেন ইসরায়েলিরা!
একাত্তরে গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
লন্ডনে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন বাকেরগঞ্জের মিজান খান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com