Current Bangladesh Time
Friday October ৩০, ২০২৬ ২:২০ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » ২২ দিনের অপেক্ষা শেষে সাগরে যাওয়ার আগেই প্রাণ গেল জেলের
৩০ October ২০২৬ Friday ১:৫৯:৩২ PM
Print this E-mail this

২২ দিনের অপেক্ষা শেষে সাগরে যাওয়ার আগেই প্রাণ গেল জেলের


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা। এরই মধ্যে ট্রলার ধোয়া-মোছার কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দেলোয়ার হোসেন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাচ্চু (৫০) নামে আরও এক জেলে আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়নের বাদুরতলা খালে এ দুর্ঘটনা ঘটে। আনসার খানের মালিকানাধীন এফবি সিমা-৩ ট্রলারে কাজ করার সময় বিদ্যুতায়িত হন তাঁরা। পরে খালের পানি থেকে দেলোয়ারের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

নিহত দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই গ্রামের জয়নাল খলিফার ছেলে। প্রায় তিন মাস আগে তিনি পাথরঘাটায় এসে ট্রলারের জেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। আহত বাচ্চু পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজেম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আজ মধ্যরাতে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা। এ জন্য এফবি সিমা-৩ ট্রলারটি ধোয়া-মোছা করছিলেন তাঁরা।

এ সময় খালের পাড়ের একটি ঘর থেকে সাবমারসিবল পাম্প চালানোর জন্য বিদ্যুতের সংযোগ নেওয়া হয়। কাজ করার সময় দেলোয়ার বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে খালের পানিতে পড়ে যান। একই ঘটনায় বাচ্চুও বিদ্যুতায়িত হয়ে আহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা খালে তল্লাশি চালিয়ে দেলোয়ারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত বাচ্চুকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ট্রলারের মাঝি জয়নাল হোসেন জানান, তাঁরা প্রতি বছর জেলেদের দাদন দিয়ে ট্রলারে মাছ ধরতে নিয়ে যান। দেলোয়ারও বরিশালের চরমোনাই থেকে পাথরঘাটায় এসে দাদন নিয়ে ট্রলারের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। দুর্ঘটনার খবর তাঁর পরিবারকে জানানো হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com