বরিশালের বাবুগঞ্জের সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে নদীতে ভেসে উঠা লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উদ্ধার হওয়া মো. রোমান বেপারী (৩০) বাবুগঞ্জ উপজেলার সানি কেদারপুর গ্রামের বাসিন্দা কৃষক জাকির বেপারীর ছেলে।
এর আগে শুক্রবার দুপুরে সুগন্ধা নদীতে গোসল করতে নেমে মৃগী রোগী রোমান বেপারী নিখোঁজ হয়। রোমান বাবার সাথে কৃষিকাজ করতো। বরিশাল সদর নৌ ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার সনাজ মিয়া বলেন, সুগন্ধ নদীর সানি কেদারপুর গ্রামে শুক্রবার দুপুরে গোসল করতে যায় রোমান। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘক্ষন পর তার সন্ধানে এসে নদীর তীরে গামছা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখতে পায়। তখন পরিবারের সদস্যরা ধারনা করেছে রোমান নদীতে গোসলে নামার পর মৃগী রোগে আক্রান্ত হয়। একা থাকায় সে পানিতে ডুবে গেছে। শুক্রবার বিকেল থেকে নদীতে তল্লাশী করা হয়। শনিবার বিকেল চারটার দিকে ডুবে যাওয়া স্থানের অদুরে তার লাশ ভেসে উঠেছে। পরে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল