Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:৪২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার
১৩ June ২০২৬ Saturday ৮:১৮:০৭ PM
Print this E-mail this

মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিমন্ত্রীর ঝটিকা পরিদর্শন, স্বাস্থ্য কর্মকর্তাকে তিরস্কার


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শনিবার ঝটিকা পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ সময় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে তিনি মুঠোফোনে ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

রাজিব আহসান বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য। জানা গেছে, শনিবার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রতিমন্ত্রী হাসপাতালের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি জানতে পারেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকেন না। এরপর উপস্থিত লোকজনের সামনেই মুঠোফোনে ডা. এমরানুর রহমানের সঙ্গে কথা বলেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, প্রতিমন্ত্রী ক্ষুব্ধ কণ্ঠে ওই স্বাস্থ্য কর্মকর্তাকে বলেন, ‘আপনার যদি কাজ পছন্দ না হয় এখান থেকে চলে যান। হয় কাজ করবেন না হয় চলে যাবেন, আমাদের বিব্রত করে লাভ কি বলেন!’ তিনি আরও বলেন, ‘আপনাকে তো আমরা বেঁধে রাখিনি। আপনার যদি এখানে কাজ করতে পছন্দ না হয়, আপনি চলে যাবেন। আপনার সাথে আমি একাধিক দিন কথা বলেছি, আপনি তো কোনো কাজই করেন না।’

হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাজিরা খাতা এবং বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। সাধারণ রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। সেখানে তিনি নানা অনিয়ম ও কর্তব্যে অবহেলার প্রমাণ পান বলে জানা গেছে। সেবা নিতে আসা রোগীরা প্রতিমন্ত্রীর কাছে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা ও চিকিৎসকদের অনুপস্থিতির কথা তুলে ধরেন। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সটির আমূল পরিবর্তন ও জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com