Current Bangladesh Time
Friday July ১০, ২০২৬ ৫:২৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
১১ June ২০২৬ Thursday ৯:১৮:৩৪ PM
Print this E-mail this

বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা


নগর প্রতিনিধি:

বরিশালের রূপাতলীতে অবস্থিত সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিম্পিক সিমেন্ট লিমিটেডের কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার এ সিদ্ধান্ত জানিয়ে অলিম্পিক সিমেন্ট ও ফাইবার লিমিটেড শ্রমিক ইউনিয়নকে চিঠি দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

প্রতিষ্ঠানটির উৎপাদন প্রায় এক মাস ধরে বন্ধ ছিল। নোটিশে বলা হয়েছে, ব্যবসায়িক লোকসান, কাঁচামালের সংকট ও ডলার-এলসি সংকটের কারণে উৎপাদন চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই ১৩ জুন থেকে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ থাকবে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২৬ ও ২৮ অনুযায়ী প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের ছাঁটাই করার সিদ্ধান্ত হয়েছে। এ চিঠিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অনিকা রহমান স্বাক্ষর করেছেন।

নগরের দক্ষিণাংশে রূপাতলীতে কীর্তনখোলার তীরে অবস্থিত কারখানাটি বাজারে অ্যাংকর সিমেন্ট নামে পরিচিত। বরিশালে ভারী শিল্পপ্রতিষ্ঠান না থাকায় হাতে গোনা কয়েকটি মাঝারি ভারী শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে এটি ছিল একমাত্র সিমেন্ট কারখানা। সেখানে তিন শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর কর্মসংস্থান ছিল। অলিম্পিক সিমেন্ট কোম্পানি বরিশালের অন্যতম ব্যবসায়ী পরিবার খান সন্স গ্রুপের প্রতিষ্ঠান।

কারখানা পুনরায় চালুর দাবিতে গত কয়েক দিন ধরে শ্রমিক-কর্মচারীদের নিয়ে আন্দোলন করছেন বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী। তিনি আজ বলেন, ‘বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, অলিম্পিক সিমেন্ট কারখানা বিক্রি হতে যাচ্ছে। দেশের একটি বড় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান এটির ক্রেতা। উপযুক্ত পাওনা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত শ্রমিকেরা আগামীকাল শুক্রবার থেকে কারখানার সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন।’

এ বিষয়ে অলিম্পিক সিমেন্ট কোম্পানির দায়িত্বশীলদের কেউ বক্তব্য দিতে রাজি হননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com