Current Bangladesh Time
Friday October ৯, ২০২৬ ১১:২৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » উজিরপুরে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সচিবের মতবিনিময়
৯ October ২০২৬ Friday ১০:০৫:১৯ PM
Print this E-mail this

উজিরপুরে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সচিবের মতবিনিময়


নাজমুল হক মুন্না উজিরপুর:

Screenshot


বরিশালের উজিরপুরে মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিচাহিদা পূরণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন নিয়ে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেক কনকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সচিব মোঃ দেলোয়ার হোসেন। উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. কামরুল ইসলাম, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ও উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম।

সভায় মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যরা অংশ নেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com