Home » বরিশাল » আমতলীতে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ, দুই দিন পর মিলল মরদেহ
৯ October ২০২৬ Friday ৩:২২:২৯ PM
আমতলীতে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ, দুই দিন পর মিলল মরদেহ
আমতলী ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ট্রলার থেকে পায়রা নদীতে পড়ে নিখোঁজের দুই দিন পর জেলে মো. ওমর আলী গাজীর (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকা সংলগ্ন পায়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত ওমর আলী গাজী আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোচা এলাকার মৃত্যু আব্দুল হাকিম গাজীর ছেলে।
নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকা সংলগ্ন পায়রা নদীতে ইলিশ ধরার জাল ও সরঞ্জাম তুলতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন ওমর আলী গাজী। তার সঙ্গে থাকা অপর জেলে জলিলুর রহমান তাৎক্ষণিক চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেননি। ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
পরবর্তীতে ওই ঘটনার দুই দিন পর আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকা সংলগ্ন পায়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে নৌ-পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরবর্তীতে নিখোঁজ ওমর আলী গাজীর স্বজনেরা এসে তার মরদেহ শনাক্ত করেন।
নিহতের ভাই আক্কেল আলী গাজী বলেন, আমার ভাই নিখোঁজ হওয়ার পর থেকেই আমরা নদীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছিলাম। আজ সকালে খবর পেয়ে তেঁতুলবাড়িয়া এলাকায় আসি। পেটে থাকা অপারেশনের দাগ দেখে মরদেহ শনাক্ত করেছি।
এ বিষয়ে তালতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, উদ্ধার করা মরদেহটি নিখোঁজ জেলে ওমর আলী গাজীর বলে নিশ্চিত হওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি