Current Bangladesh Time
Thursday October ৮, ২০২৬ ১১:৫৮ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় নিজ কর্মচারীর বিরুদ্ধে পৌরসভার মাইকিং
৮ October ২০২৬ Thursday ১০:২৮:২৫ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় নিজ কর্মচারীর বিরুদ্ধে পৌরসভার মাইকিং


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পৌরসভার কর্মচারী, অথচ তার সঙ্গেই টাকা-পয়সার লেনদেন না করতে মাইকিং করছে খোদ পৌরসভা। এমন ঘটনায় ভাণ্ডারিয়ায় শুরু হয়েছে বেশ আলোচনা-সমালোচনা। 

বুধবার (৭ অক্টোবর) দিনভর ভাণ্ডারিয়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাসিবুল হাসানের নির্দেশনা ও অনুরোধক্রমে এ সতর্কতামূলক মাইকিং করা হয়েছে।

হোল্ডিং নম্বর দেওয়ার নামে পৌরসভার রসিদ ছাড়াই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ভাণ্ডারিয়া পৌরসভার সহকারী কর নির্ধারক মো. তাইয়্যেবুর রহমান রনির বিরুদ্ধে। আর সেই অভিযোগের পর সাধারণ মানুষকে সতর্ক করতে পৌরসভার পক্ষ থেকেই শহরজুড়ে মাইকিং করে বলা হচ্ছে রনির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। 

রনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের বাবুল মুহুরির ছেলে। অভিযোগ রয়েছে, হোল্ডিং নম্বর দেওয়ার কথা বলে তিনি কয়েকজনের কাছ থেকে পৌরসভার নির্ধারিত রসিদ ছাড়াই অর্থ নিয়েছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হলে নড়েচড়ে বসে পৌরসভা। এরপরই মাইকিং করে দেওয়া হয় সতর্কবার্তা। সেখানে বলা হয়, পৌরসভার যেকোনো সেবা নিতে হলে নির্ধারিত রসিদ ছাড়া কাউকে কোনো টাকা দেওয়া যাবে না। 

স্থানীয়দের কেউ কেউ রসিকতা করে বলছেন, এতদিন মানুষ সাধারণত বাইরের প্রতারক থেকে সাবধান থাকার পরামর্শ শুনেছে। এবার নিজের পৌরসভার কর্মচারীর সঙ্গে লেনদেনের ক্ষেত্রেও মাইকিং শুনে সাবধান হতে হচ্ছে। তবে হাস্যরসের আড়ালে বিষয়টি নিয়ে তাদের উদ্বেগও কম নয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পৌরসভার আর্থিক লেনদেনে আরও কঠোর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন। এতে সাধারণ মানুষও পৌরসভার সেবা নিতে গিয়ে টাকা দেওয়া-নেওয়ার বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com