Current Bangladesh Time
Thursday October ৮, ২০২৬ ৫:০০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
৮ October ২০২৬ Thursday ১:৩৬:৫৬ PM
Print this E-mail this

বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২


নগর প্রতিনিধি:

বরিশালে ভাড়া বাসায় হাত-পা বেঁধে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আমেনা খানমকে হত্যার সাতদিন পর তার ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার একজনের নাম মারুফ ওরফে ঢাকাইয়া মারুফ এবং অপরজন রাফিম।

পুলিশের ধারণা, তারা দুজন হত্যাকাণ্ডের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন। তাই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে তাদের হত্যা মামলায় সন্দেজনক আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার এবং কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ এই তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত চন্দ্র নাথ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরি বা ডাকাতির সূত্র ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে গ্রেপ্তার দুজনের সঙ্গে নিহত নারী বা তার পরিবারের কারোর সঙ্গে কোনো পূর্ব পরিচয় বা সম্পর্ক নেই।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোনটি আমরা উদ্ধার করতে পেরেছি। মোবাইলটি যাদের হেফাজতে ছিল তাদের দুজনকে বরিশাল নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, তারাই হত্যাকাণ্ড সংঘটিত করেছে কিনা, তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা এবং কেন হত্যাকাণ্ড এই প্রশ্নের উত্তর পেতে গ্রেপ্তার দুজনের রিমান্ড আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।

এর আগে গত ১ অক্টোবর রাতে বরিশাল নগরীর ভাটিখানা রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়া বাসা ‘ময়নার পুল’ থেকে ৬৫ বছর বয়সী আমেনা খানমের (৬৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমেনা খানম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা এবং হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। কাউনিয়ায় তিনি বাসা ভাড়া নিয়ে একাই থাকতেন। তার বড় ছেলে মাসুম রিফাত ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। অপর ছেলেও আলাদা থাকেন। বাড়ি মালিকের মাধ্যমে খবর পেয়ে ১ অক্টোবর রাতে বরিশালে ফিরে পুলিশের সহযোগিতায় তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধা মায়ের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ২ অক্টোবর কাউনিয়া থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com