Current Bangladesh Time
Thursday October ৮, ২০২৬ ৪:০৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » পটুয়াখালীতে বিএনপির ২ নেতার পদ স্থগিত
৮ October ২০২৬ Thursday ১:৪৭:৩২ PM
Print this E-mail this

পটুয়াখালীতে বিএনপির ২ নেতার পদ স্থগিত


মহিপুর ও কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

বুধবার (৭ অক্টোবর) পৃথক দুটি চিঠির মাধ্যমে তাদের পদ স্থগিতের সিদ্ধান্ত জানায় জেলা বিএনপি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের নিজ নিজ সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে চুরির অভিযোগকে কেন্দ্র করে মা ও শিশুকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা বহাল থাকা জমি সংক্রান্ত বিরোধে দলীয় কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেওয়ার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে গত ৩ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল পটুয়াখালী জেলা বিএনপি।

ওই নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। জেলা বিএনপি অভিযোগটি দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তির পরিপন্থি বলে উল্লেখ করেছিল।

কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকে জারি করা ওই নোটিশে জমি বিরোধ সংক্রান্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষী ও প্রমাণাদিসহ দলীয় কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে অনুপস্থিতিতেই সিদ্ধান্ত নেওয়ার কথাও নোটিশে উল্লেখ ছিল।

তবে জেলা বিএনপির সর্বশেষ সিদ্ধান্তে কারণ দর্শানোর প্রক্রিয়া শেষে দুজনেরই নিজ নিজ সাংগঠনিক পদ স্থগিত করা হলো।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার এর আগে বলেছিলেন, আদালতের মামলার বিষয়টি তার জানা ছিল না; পরে জানতে পেরেছেন এবং জেলা বিএনপির কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

জেলা বিএনপির চিঠিতে আরও বলা হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পদ স্থগিতের সিদ্ধান্ত অদ্য থেকে কার্যকর হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
ঢাকা-বরিশাল মহাসড়ক মাত্র ১৮ ফুট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com