Current Bangladesh Time
Thursday October ৮, ২০২৬ ৪:৫৮ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » ‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’
৮ October ২০২৬ Thursday ১:১৮:৫০ PM
Print this E-mail this

‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা মহিলা আলিম মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই। মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তারা প্রতি বছরই সাফল্যের স্বাক্ষর রাখছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও সমান দক্ষতা দেখিয়ে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ নিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর (অব.) ড. একেএম ইয়াকুব হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ হোসেন খান, সাধারণ সম্পাদক মো. সুলতান আহমেদ, বিএনপি নেতা মো. মাসুম বিল্লাহ খান স্বপন এবং তালতলা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল জামাল প্রমুখ।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইদুল কবির রানাসহ স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রধান অতিথি তালতলা-বাহাদুরপুর দাখিল মাদ্রাসার সংস্কার কাজের নামফলক উন্মোচন করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি
বরিশালে পঞ্চম দিনের মতো এলপি গ্যাসশূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com