![]() ‘মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই’
৮ October ২০২৬ Thursday ১:১৮:৫০ PM
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা মহিলা আলিম মাদ্রাসায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা কোনোভাবেই পিছিয়ে নেই। মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তারা প্রতি বছরই সাফল্যের স্বাক্ষর রাখছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও সমান দক্ষতা দেখিয়ে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ নিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর (অব.) ড. একেএম ইয়াকুব হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না, সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ হোসেন খান, সাধারণ সম্পাদক মো. সুলতান আহমেদ, বিএনপি নেতা মো. মাসুম বিল্লাহ খান স্বপন এবং তালতলা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল জামাল প্রমুখ। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইদুল কবির রানাসহ স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে প্রধান অতিথি তালতলা-বাহাদুরপুর দাখিল মাদ্রাসার সংস্কার কাজের নামফলক উন্মোচন করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

