ভোলায় দ্রুতগতির একটি সিএনজি চাপায় মাওলানা ইউনুস (৮০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে ভোলা-ইলিশা সড়কের পাকার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা ইউনুস ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মজিবল হক হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় ইলিশা বাজার জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার থেকে বাড়িতে ফেরার উদ্দেশে রাস্তা পার হওয়ার সময় ভোলা সদরের দিক থেকে ইলিশা লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী সিএনজি তাকে চাপা দেয়, এতে মুহূর্তে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এসময় সিএনজি রেখেই চালক পালিয়ে যায়।পরে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়েছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি