Current Bangladesh Time
Friday July ১০, ২০২৬ ৫:৪৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
১১ June ২০২৬ Thursday ১:৩৩:০৪ AM
Print this E-mail this

হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০


আমাদের বরিশাল ডেস্ক:

বরিশালে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৫০ শিশুর মৃত্যু হয়েছে।  বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গত মার্চে হামের প্রকোপ শুরু হওয়ার পর এই মৃত্যু দেখা দিয়েছে।  তাদের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১৯ শিশু বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।  

স্বাস্থ্য বিভাগ বলছে, বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩৫ শিশু। এছাড়া ভোলায় সাত জন, বরগুনা হাসপাতালে পাঁচজন, ঝালকাঠিতে ২ ও পিরোজপুরে একজনের মৃত্যু হয়েছে। 

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে ৯ হাজার ১৩৫ শিশু। এর মধ্যে ৮ হাজার ২৩৬ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে ২৫০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।  

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী চিকিৎসা নিয়েছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছে তিন হাজার ২৫৮ জন। এছাড়াও পটুয়াখালীতে দুই হাজার ১৩৩, বরিশালে এক হাজার ৩১১, ভোলায় ৮০৯, পিরোজপুরে ৫০৬, বরগুনায় ৭৩৩ ও ঝালকাঠিতে ৩৮৫ জন ভর্তি হয়।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
৩০ হাজার টাকা বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, ৩ বেলা খাবারসহ নানা সুবিধা
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com