Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, গুরুতর আহত বাবা
২২ October ২০২৬ Thursday ৭:৩৭:১৪ PM
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, গুরুতর আহত বাবা
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মামার বাড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা মো. আলম বক্তার গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)। আহত তাদের বাবা মো. আলম বক্তার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আলম বক্তার তার দুই ছেলে রহিম ও রাকিবকে নিয়ে শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান।দুই ছেলে গাছে উঠে ডালপালা কাটছিলেন। এ সময় নিচে গাছের ডালপালা কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আলম বক্তার।
বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে ছোট ছেলে রাকিব গাছ থেকে নেমে তাকে বাঁচাতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বড় ছেলে রহিম তাদের উদ্ধার করতে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রহিম ও রাকিবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আলম বক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা