Current Bangladesh Time
Thursday October ২২, ২০২৬ ৭:১৯ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৭ হাজার মিটার সুতার জাল জব্দ
২২ October ২০২৬ Thursday ৪:২০:০৯ PM
Print this E-mail this

কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৭ হাজার মিটার সুতার জাল জব্দ



কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় কচাঁ নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার মিটার সুতার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ ।

পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কচাঁ নদীসহ উপজেলার বিভিন্ন নদীতে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সান্নামত নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও মৌ পুলিশ।


উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা আইনত নিষিদ্ধ।


সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার কাউখালী উপজেলার পাঁচটি নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে ৭হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।


উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com