Current Bangladesh Time
Tuesday October ২০, ২০২৬ ৯:১৯ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২০ October ২০২৬ Tuesday ৭:৫৮:৫২ PM
Print this E-mail this

কাউখালীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে স্বপন দেবনাথ (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শ্মশানঘাটের পাশের একটি রেইনট্রি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


নিহত স্বপন দেবনাথ কাউখালী উত্তর বাজারের ‘শ্রুতি’ নামের একটি টেইলারিং শপের মালিক ছিলেন। তিনি কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের কার্তিক দেবনাথের ছেলে।


নিহত স্বপন দেবনাথ কাউখালী উত্তর বাজারের ‘শ্রুতি’ নামের একটি টেইলারিং শপের মালিক ছিলেন। তিনি কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের কার্তিক দেবনাথের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শ্মশানঘাট এলাকায় একটি গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় স্বপন দেবনাথের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা কাউখালী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কাউখালী থানায় নেওয়া হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com