Current Bangladesh Time
Thursday October ২২, ২০২৬ ১২:৩৭ AM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় স্কুলব্যাগে ৬ কেজি গাঁজা, যুবক আটক
২১ October ২০২৬ Wednesday ১০:৫১:১৭ PM
Print this E-mail this

ভোলায় স্কুলব্যাগে ৬ কেজি গাঁজা, যুবক আটক


ভোলা প্রতিনিধি:

ভোলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে একটি স্কুলব্যাগ থেকে ৬ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় হাসনাইন আহমেদ (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. বশির আলম।

আটক হাসনাইন আহমেদ জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের নাজিমউদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাটে অভিযান চালানো হয়। এ সময় একটি স্কুলব্যাগ তল্লাশি করে এর ভেতর থেকে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। মাদক বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাসনাইন আহমেদকে আটক করে পুলিশ।

ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. বশির আলম বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com