Current Bangladesh Time
Sunday May ১০, ২০২৬ ৩:১০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » মিডিয়া গ্যালারি » ঝালকাঠিতে সাংবাদিকদের ওপর হামলায় মামলা
১৯ March ২০১৮ Monday ৫:৩০:৪৩ PM
Print this E-mail this

ঝালকাঠিতে সাংবাদিকদের ওপর হামলায় মামলা
নিউজ ডেস্ক


jhalakathi-news-map ঝালকাঠি সংবাদ মানচিত্রঝালকাঠিতে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে।

আজ সোমবার (১৯ মার্চ) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক আতিকুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

আদালতের বিচারক এইচএম কবির হোসেন মামলাটি আমলে নিয়ে জেলা ডিবি পুলিশের ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, নলছিটি উপজেলার টেকেরহাট বাজার সংলগ্ন একটি মাঠে জারি গানের অনুমতি নিয়ে গত ১১ মার্চ রোববার রাতে অবৈধভাবে যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসে। স্থানীয় কয়েকজন মুরব্বির অনুরোধে সেখানে গিয়ে নলছিটি থানা পুলিশের সহায়তায় যাত্রা ও জুয়া বন্ধ করা হয়।

সেখান থেকে মোটরসাইকেল যোগে ফেরার সময় রাত ৩টার দিকে কুলকাঠি ইউনিয়নের বারইকরণ এলাকায় পৌঁছালে ৮/৯ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে সাংবাদিক আতিকসহ তিনজনের ওপর হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা সাংবাদিক আতিকের ক্যামেরা, অপর যাত্রী সদর উপজেলা নৌকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হেমায়েত হোসেনের মোবাইল ও ৩৩ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেলটির আনুমানিক ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দু’বছরে বিসিসির মশা মারার ব্যয় ২১ লাখ টাকা থেকে বেড়ে ৬ কোটি
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com