![]() কাল থেকে লম্বা ছুটি, প্রস্তুত কুয়াকাটা সমুদ্র সৈকতপর্যটন ডেস্ক ২৫ April ২০১৮ Wednesday ১:৫২:২৩ PM
কাল বৃহস্পতিবার থেকে পর্যটকের ভিড় সামাল দিতে প্রস্তুত হোটেল, মোটেলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হোটেল মালিক, পর্যটন ব্যবসা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীরা জানান, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যক্তিগতভাবে অনেকে ছুটি লম্বা করে নিয়েছেন। তা ঠেকেছে গিয়ে নয় দিনে। চাকরিজীবী অনেকে কাল বৃহস্পতিবার অফিস শেষে বিকেলে গন্তব্যের উদ্দেশে রওনা দেবেন। পরের দুদিন ২৭ ও ২৮ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ৩০ এপ্রিল যদিও ছুটি নেই, কিন্তু অনেকে দিনটাকে ছুটির সঙ্গেই মিলিয়ে দিয়েছেন। কারণ, পরের দুদিন আবার টানা ছুটি। ১ মে মহান মে দিবসের সরকারি ছুটি। পরদিন ২ মে শবে বরাতের ছুটি। পরদিন বৃহস্পতিবার অনেকেই ছুটি নিয়ে নিয়েছেন। কারণ, এর পরের দুদিন শুক্র ও শনিবার তো সাপ্তাহিক ছুটি রয়েছেই। টুরিস্ট পুলিশ জানায়, পর্যটক নিরাপদে এবং নির্বিঘ্নে যেন সৈকতে ঘুরতে পারেন, সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

সরকারি ছুটি তো আছেই, এর সঙ্গে বাড়তি দু-এক দিন যোগ করে টেনে দীর্ঘ করে ছুটি গিয়ে ঠেকেছে নয় দিনে। এর মধ্যে ভ্রমণ বিলাসী অনেকে বেছে নিয়েছেন সাগরকন্যা খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটাকে।