Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৭:৩৮ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পর্যটন » কাল থেকে লম্বা ছুটি, প্রস্তুত কুয়াকাটা সমুদ্র সৈকত
২৫ April ২০১৮ Wednesday ১:৫২:২৩ PM
Print this E-mail this

কাল থেকে লম্বা ছুটি, প্রস্তুত কুয়াকাটা সমুদ্র সৈকত
পর্যটন ডেস্ক


kuakata-sea-beach কুয়াকাটা সমুদ্র সৈকতসরকারি ছুটি তো আছেই, এর সঙ্গে বাড়তি দু-এক দিন যোগ করে টেনে দীর্ঘ করে ছুটি গিয়ে ঠেকেছে নয় দিনে। এর মধ্যে ভ্রমণ বিলাসী অনেকে বেছে নিয়েছেন সাগরকন্যা খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটাকে।

কাল বৃহস্পতিবার থেকে পর্যটকের ভিড় সামাল দিতে প্রস্তুত হোটেল, মোটেলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হোটেল মালিক, পর্যটন ব্যবসা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

হোটেল মালিক ও পর্যটন ব্যবসায়ীরা জানান, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ব্যক্তিগতভাবে অনেকে ছুটি লম্বা করে নিয়েছেন। তা ঠেকেছে গিয়ে নয় দিনে।

চাকরিজীবী অনেকে কাল বৃহস্পতিবার অফিস শেষে বিকেলে গন্তব্যের উদ্দেশে রওনা দেবেন। পরের দুদিন ২৭ ও ২৮ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ২৯ এপ্রিল বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ৩০ এপ্রিল যদিও ছুটি নেই, কিন্তু অনেকে দিনটাকে ছুটির সঙ্গেই মিলিয়ে দিয়েছেন। কারণ, পরের দুদিন আবার টানা ছুটি। ১ মে মহান মে দিবসের সরকারি ছুটি। পরদিন ২ মে শবে বরাতের ছুটি। পরদিন বৃহস্পতিবার অনেকেই ছুটি নিয়ে নিয়েছেন। কারণ, এর পরের দুদিন শুক্র ও শনিবার তো সাপ্তাহিক ছুটি রয়েছেই।

টুরিস্ট পুলিশ জানায়, পর্যটক নিরাপদে এবং নির্বিঘ্নে যেন সৈকতে ঘুরতে পারেন, সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com