Current Bangladesh Time
Saturday July ১১, ২০২৬ ৯:০৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
২৪ May ২০২৬ Sunday ৮:১২:৫৩ PM
Print this E-mail this

বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা


নগর প্রতিনিধি:

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ ও কর্মস্থলে নিরাপত্তার দাবিতে রবিবার (২৪ মে) দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এর আগে গতকাল শনিবার (২৩ মে) দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে চিকিৎসকদের ওপর চড়াও হন। এ সময় তাদের হামলায় তিনজন ইন্টার্ন চিকিৎসক আহত হন এবং আরো কয়েকজন লাঞ্ছনার শিকার হন।

এ ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রবিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মবিরতির কারণে চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ হয়নি। সিনিয়র চিকিৎসক ও মিড লেভেল চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ বলেন, বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
৩০ হাজার টাকা বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, ৩ বেলা খাবারসহ নানা সুবিধা
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com