Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ১০:০১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » চরমোনাই হাটে আস্থা ফিডের “সুপার বুল” ক্যাম্পেইন অনুষ্ঠিত
২৫ May ২০২৬ Monday ৮:৪৫:০২ PM
Print this E-mail this

চরমোনাই হাটে আস্থা ফিডের “সুপার বুল” ক্যাম্পেইন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি:

চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। ৪ বছর বয়সী এ ষাঁড়টির ওজন প্রায় ১২০০ কেজি এবং এর সম্ভাব্য বিক্রয় মূল্য ধরা হয়েছে ১২ লাখ টাকা।

বিজয়ী ষাঁড়টির মালিক চরমোনাই এলাকার বিশিষ্ট খামারি জনাব সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের হাতে বিশেষ সম্মাননা উপহার তুলে দেয় আস্থা ফিড। এ সময় ষাঁড়টির ব্যবস্থাপক আস্থা ফিডের উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী আরও ৯টি স্বাস্থ্যবান ও আকর্ষণীয় ষাঁড়কে “মোটিভেশন পুরস্কার” প্রদান করা হয়। খামারিদের উৎসাহিত করা এবং উন্নত খামার ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসম্মত গরু পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়।

আস্থা ফিডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মঞ্জুরুল ইসলাম, ম্যানেজার, বরিশাল-খুলনা জোন এবং ডা. অভিজিৎ মন্ডল, সিনিয়র এক্সিকিউটিভ। বৃষ্টির কারণে অনুষ্ঠান পরিচালনায় সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও আস্থা ফিডের প্রতিনিধিগণ দক্ষতার সঙ্গে ক্যাম্পেইন কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করে যান।

চরমোনাই হাট ক্যাম্পেইনে খামারি, ব্যবসায়ী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com