![]() চরমোনাই হাটে আস্থা ফিডের “সুপার বুল” ক্যাম্পেইন অনুষ্ঠিত
২৫ May ২০২৬ Monday ৮:৪৫:০২ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। ৪ বছর বয়সী এ ষাঁড়টির ওজন প্রায় ১২০০ কেজি এবং এর সম্ভাব্য বিক্রয় মূল্য ধরা হয়েছে ১২ লাখ টাকা। বিজয়ী ষাঁড়টির মালিক চরমোনাই এলাকার বিশিষ্ট খামারি জনাব সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরের হাতে বিশেষ সম্মাননা উপহার তুলে দেয় আস্থা ফিড। এ সময় ষাঁড়টির ব্যবস্থাপক আস্থা ফিডের উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী আরও ৯টি স্বাস্থ্যবান ও আকর্ষণীয় ষাঁড়কে “মোটিভেশন পুরস্কার” প্রদান করা হয়। খামারিদের উৎসাহিত করা এবং উন্নত খামার ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসম্মত গরু পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়। আস্থা ফিডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মঞ্জুরুল ইসলাম, ম্যানেজার, বরিশাল-খুলনা জোন এবং ডা. অভিজিৎ মন্ডল, সিনিয়র এক্সিকিউটিভ। বৃষ্টির কারণে অনুষ্ঠান পরিচালনায় সাময়িক বিঘ্ন সৃষ্টি হলেও আস্থা ফিডের প্রতিনিধিগণ দক্ষতার সঙ্গে ক্যাম্পেইন কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করে যান। চরমোনাই হাট ক্যাম্পেইনে খামারি, ব্যবসায়ী ও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

