Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ১১:০৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » হিজলায় ঝড়ে নৌকাডুবি, তিনজন নিখোঁজ
২৫ May ২০২৬ Monday ৯:২৯:০৫ PM
Print this E-mail this

হিজলায় ঝড়ে নৌকাডুবি, তিনজন নিখোঁজ


হিজলা ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৫ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) ও মো. হারুন বিশ্বাস (৪৫)।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মণ্ডল এতথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জেলে কার্ডের চাল নিয়ে আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দেয়।মাঝ নদীতে যাওয়ার পর আকস্মিক ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা আটজনের মধ্যে পাঁচজন যাত্রী পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান।তবে তিনজন নিখোঁজ হন। নিখোঁজদের সন্ধানে স্থানীয়রা নদীতে জাল ফেলে চেষ্টা করছেন। এ ছাড়া উদ্ধার অভিযানে নৌ-পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরাও অংশ নিয়েছেন। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com