Current Bangladesh Time
Saturday May ২৩, ২০২৬ ৭:৫৫ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
২৩ May ২০২৬ Saturday ১:৩৮:১৭ PM
Print this E-mail this

আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ


বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।  একই সঙ্গে তার ব্যাংক হিসাব, এফডিআর, সঞ্চয়পত্র, শেয়ার, যানবাহন ও অন্যান্য আর্থিক সম্পদও অবিলম্বে অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

দুর্নীতি দমন কমিশনে দায়ের করা একটি মামলার তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়।  

শুক্রবার (২২ মে) বিকালে আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার বরগুনা জেলা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ. মো সাইফুর রহমান এ আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, সাবেক সংসদ শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমিদখল, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ পূর্বক নিজের এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। 

ওই মামলার তদন্ত চলমান থাকায়, অভিযুক্ত আসামি নিজের এবং পরিবারের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি গোপনে হস্তান্তর বা অন্যত্র সরিয়ে ফেলার অপচেষ্টা করছেন।  ফলে তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দুর্নীতি দমন কমিশনের বিধিমালা ২০০৭ এর বিধি ১৮ মোতাবেক আসামির স্থাবর ও অস্থাবর সম্পদগুলো ক্রোক করতে পাবলিক প্রসিকিউটর বরগুনা আদালতে একটি আবেদন করেন। 

পরবর্তীতে দায়ের করা আবেদনের বিষয়ে শুনানি এবং সংযুক্ত নথিপত্র পর্যালোচনা করে, সুষ্ঠুভাবে তদন্ত পরিচালনার জন্য অভিযুক্ত আসামি রিমনের স্থাবর ও অস্থাবর সম্পদগুলো ক্রোক করার আবেদন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে ওই আবেদনে তফশিলভুক্ত পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পদও পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে ক্রোক করার নির্দেশ দেওয়া হয়। 

এছাড়াও তফসিলভুক্ত অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব, এফডিআর, সঞ্চয়পত্র, শেয়ার, যানবাহন ও অন্যান্য আর্থিক সম্পদও দ্রুত সময়ের মধ্যে অবরুদ্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।  পাশাপাশি সংশ্লিষ্ট আয়কর কর্তৃপক্ষকে রিমনের আয়কর রিটার্ন সম্পদ বিবরণী ও সংশ্লিষ্ট নথিপত্র জব্দসহ তলব করে আদালতে দাখিল করারও নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, দুর্নীতি দমন কমিশনে দায়ের করা মামলায় তদন্তের প্রয়োজনে তার সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পর যদি অবৈধ প্রমাণ হয় তাহলে তা আদালত বাজেয়াপ্ত করতে পারেন।  আর যদি বৈধ প্রমাণিত হয় তার সম্পদ তিনি ফেরত পাবেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com