Home » চরফ্যাশন » ভোলা » চরফ্যাশনে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
২৫ May ২০২৬ Monday ১১:১৪:৩৫ PM
চরফ্যাশনে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন ঘাট এলাকায় একটি নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দগ্ধরা হলেন- ইসমাইল মাঝি, রাব্বি, সোহাগ, শামীম ও নজরুল। তারা সবাই জেলে। তারা চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ মাইনুদ্দিন ঘাট এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে চলাচলের সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে নৌকায় থাকা গ্যাস সিলিন্ডারে দুপুরের খাবার রান্না করা হচ্ছিল। এ সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পার্শ্ববর্তী জেলেরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দুজনকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার ওসি মো. ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনের অবস্থা খুবই খারাপ। দগ্ধদের চরফ্যাশন সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
চরফ্যাশন উপজেলার কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বসাক বলেন, দগ্ধদের শরীরে প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে মনে হয় ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ