ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় একদল যুবক। বাবুল (৩৬) নামের ওই ব্যক্তির কাছ থেকে এ সময় ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে দক্ষিণ আইচা মহাসড়কের চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটকের পর স্থানীয় যুবকরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে বাবুলকে দক্ষিণ আইচা বাজারের প্রধান সড়ক দিয়ে ঘুরিয়ে পরে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা থানার চর আইচা গ্রামের মৃত মুছা মাঝির ছেলে বাবুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দা মনির পাটোয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাবুলকে কয়েকবার আটক করা হলেও তিনি জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এদের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি মো. আহসান কবির বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা