![]() চরফ্যাশনে মাদক কারবারিকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ
২৫ May ২০২৬ Monday ১১:১৯:২১ PM
চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি: ![]() ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় একদল যুবক। বাবুল (৩৬) নামের ওই ব্যক্তির কাছ থেকে এ সময় ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে দক্ষিণ আইচা মহাসড়কের চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটকের পর স্থানীয় যুবকরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে বাবুলকে দক্ষিণ আইচা বাজারের প্রধান সড়ক দিয়ে ঘুরিয়ে পরে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা থানার চর আইচা গ্রামের মৃত মুছা মাঝির ছেলে বাবুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এর আগেও তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। স্থানীয় বাসিন্দা মনির পাটোয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাবুলকে কয়েকবার আটক করা হলেও তিনি জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এদের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি মো. আহসান কবির বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

