![]() কক্সবাজারে বাংলায় কথা বললেন প্রিয়াঙ্কাবিনোদন ডেস্ক ২২ May ২০১৮ Tuesday ১:০৫:৫৬ AM
![]() ফাইল ফটো টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনাখালি ব্রিজের পাশে অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের সাথে কথা বলার এক পর্যায়ে প্রিয়াঙ্কা রোহিঙ্গা শিশু রিফাত হোসেনকে বাংলায় জিজ্ঞেস করেন, ‘তোমাদের এখানে আমাকে ঘোরাবে?’ রিফাত কথা বলে না, তবে মাথা নেড়ে সম্মতি জানায়। হেসে ফেলেন প্রিয়াঙ্কা। এরপরে শিশু রিফাতের তার হাত ধরে রোহিঙ্গা শিবিরে ঘুরে দেখেন তিনি। ক্যাম্প পরিদর্শনে প্রিয়াঙ্কার নজর ছিল সেখানকার শিশুদের প্রতি। রিফাতের সাথে সখ্য তৈরি হয়ে যাওয়ার পর কথা হয় রফিক নামের আরেক শিশুর সাথে। তার সাথেও বাংলায় কথা বলেন প্রিয়াঙ্কা। তাকে নাম জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন স্কুলে যাও কি না। রফিকও বাংলাতেই উত্তর দেয়। সে স্কুলে যায়। এরপর ইউনিসেফ পরিচালিত হাসপাতালে যান প্রিয়াঙ্কা। এ সময় হাসপাতালের ভেতরে বাইরের কাউকে ঢুকতে দেয়া হয়নি। প্রিয়াঙ্কা সেখানে রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের চিকিৎসকদের কাছে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ব্যাপারে খোঁজ-খবর নেন। বিকেল ৪ টার দিকে বিদায় নেন প্রিয়াঙ্কা চোপড়া। গাড়িতে উঠে সবার উদ্দেশ্যে হাত নেড়ে বলেন, ‘আবার আসব।’ আরো পড়ুন… সম্পাদনা: বরি/প্রেস/মপ প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

