Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৫০ PM
Barisal News
Latest News
Home » বিনোদন » কক্সবাজারে বাংলায় কথা বললেন প্রিয়াঙ্কা
২২ May ২০১৮ Tuesday ১:০৫:৫৬ AM
Print this E-mail this

কক্সবাজারে বাংলায় কথা বললেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক


priyanka-chopra প্রিয়াঙ্কা চোপড়া

ফাইল ফটো

টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনাখালি ব্রিজের পাশে অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের সাথে কথা বলার এক পর্যায়ে প্রিয়াঙ্কা রোহিঙ্গা শিশু রিফাত হোসেনকে বাংলায় জিজ্ঞেস করেন, ‘তোমাদের এখানে আমাকে ঘোরাবে?’ রিফাত কথা বলে না, তবে মাথা নেড়ে সম্মতি জানায়। হেসে ফেলেন প্রিয়াঙ্কা। এরপরে শিশু রিফাতের তার হাত ধরে রোহিঙ্গা শিবিরে ঘুরে দেখেন তিনি।

ক্যাম্প পরিদর্শনে প্রিয়াঙ্কার নজর ছিল সেখানকার শিশুদের প্রতি। রিফাতের সাথে সখ্য তৈরি হয়ে যাওয়ার পর কথা হয় রফিক নামের আরেক শিশুর সাথে। তার সাথেও বাংলায় কথা বলেন প্রিয়াঙ্কা। তাকে নাম জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন স্কুলে যাও কি না। রফিকও বাংলাতেই উত্তর দেয়। সে স্কুলে যায়।

এরপর ইউনিসেফ পরিচালিত হাসপাতালে যান প্রিয়াঙ্কা। এ সময় হাসপাতালের ভেতরে বাইরের কাউকে ঢুকতে দেয়া হয়নি। প্রিয়াঙ্কা সেখানে রোগীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের চিকিৎসকদের কাছে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ব্যাপারে খোঁজ-খবর নেন।

বিকেল ৪ টার দিকে বিদায় নেন প্রিয়াঙ্কা চোপড়া। গাড়িতে উঠে সবার উদ্দেশ্যে হাত নেড়ে বলেন, ‘আবার আসব।’

আরো পড়ুন…
কক্সবাজারে প্রিয়াঙ্কা চোপড়া


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com