Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১২:১৩ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় নির্মাণাধীন রাস্তার ইট খালে নিক্ষেপ এলাকাবাসীর
১২ June ২০২৬ Friday ১০:২৯:০৭ PM
Print this E-mail this

পাথরঘাটায় নির্মাণাধীন রাস্তার ইট খালে নিক্ষেপ এলাকাবাসীর


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় নির্মাণাধীন একটি রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী সেই ইট খুলে খালে নিক্ষেপ করেছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জানা গেছে, পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী এলাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের আওতাধীন ৫শ মিটার এইচবিবি (হেরিংবোন) রাস্তা নির্মাণের জন্য ৪০ লাখ ২২ হাজার ৪৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স এমএম ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই ঠিকাদার মো. এয়ারমিন রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের ও ভঙ্গুর ইট ব্যবহার করছেন। তাদের দাবি, ব্যবহৃত ইট হাতের চাপেই ভেঙে যাচ্ছে এবং দেখতে অনেকটা চুলার মাটির মতো। এছাড়া রাস্তার কাজে পর্যাপ্ত পরিমাণ বালু ব্যবহার না করা এবং মাটির কাজেও অনিয়মের অভিযোগ তোলেন এলাকাবাসী।

এসব অভিযোগের পরও কাজের মানোন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা নির্মাণাধীন রাস্তার ইট খুলে পাশের খালে ফেলে দেন। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা প্রতিবাদ করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার মো. এয়ারমিন সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তরিকুল ইসলাম বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি। রাস্তার কাজে ইট ব্যবহারের আগে আমাকে অবহিত করার কথা ছিল; কিন্তু তা না করেই কাজ শুরু করা হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এলাকাবাসীর দাবি, নিম্নমানের ইট অপসারণ করে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করে পুনরায় রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা আহ্বান জানান তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com