Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৩:৩৯ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন
১২ June ২০২৬ Friday ৪:২২:১৭ PM
Print this E-mail this

পটুয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী শহরের ঝাউবন এলাকায় বড় এলইডি পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং বিদ্যুতের অপচয়ের কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, রাত্রিকালীন বড় পর্দায় খেলা প্রদর্শনের ফলে অতিরিক্ত জনসমাগম সৃষ্টি হতে পারে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে বিদ্যুৎ অপচয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।

সরেজমিন ঝাউবন এলাকায় গিয়ে দেখা যায়, প্রশাসনের সিদ্ধান্তে হতাশ দর্শনার্থীরা। তাঁদের অনেকেই বলেন, ‘একসঙ্গে বসে বিশ্বকাপ খেলা উপভোগ করার মধ্যে আলাদা আনন্দ রয়েছে, যা এই আয়োজনের মাধ্যমে পাওয়া যাচ্ছিল।’

স্থানীয় বাসিন্দা মো. রুবেল হাওলাদার বলেন, ‘চার বছর পর বিশ্বকাপ আসে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে একসঙ্গে খেলা দেখার আনন্দই আলাদা। নিরাপত্তা নিশ্চিত করে আয়োজন চালু রাখা যেত।’

ফুটবলপ্রেমী সোহেল রানা বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে শহরে নতুন একটি বিনোদনের সুযোগ তৈরি হয়েছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানাই।’

উদ্যোক্তা আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, ‘তরুণদের জন্য নিরাপদ ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছিল।’ তিনি বলেন, ‘কোন প্রেক্ষাপটে এটি বন্ধ করা হলো, তা আমাদের বোধগম্য নয়। আমরা চাই প্রশাসন বিষয়টি পুনর্বিবেচনা করুক।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com