Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৩:২২ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বেশি দামে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা
২৮ August ২০২৬ Friday ১:৫০:০৬ PM
Print this E-mail this

বাউফলে বেশি দামে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


বাউফল উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিন সার ডিলারকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে মেসার্স আখিঁ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স হারুন স্টোরকে ২ হাজার টাকা এবং সার বিক্রেতা কবির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত তিনজনের মধ্যে একজন বিসিআইসি সার ডিলার এবং অপর দুজন খুচরা সার বিক্রেতা।
গতকাল শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা বগা বাজারে এ ঘটনা ঘটে।
উপজেলা কৃষিকর্মকর্তা মো. মিলন বলেন, কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেয়ে অভিযান করা হয়। অভিযান পরিচালনা কলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহাগ মিলু।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনোভাবেই সার বিক্রি করা যাবে না। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com