Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৯:১৪ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা
২৭ August ২০২৬ Thursday ৫:৪৪:৪১ PM
Print this E-mail this

প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা


আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি:

বরগুনার বামনায় প্লাস্টিকের ব্যাগ থেকে উদ্ধার করা নবজাতকের ঠাঁই হয়েছে বরিশালের আগৈলঝাড়া বিভাগীয় ছোটমণি নিবাস কেন্দ্রে। 

গতকাল বুধবার বিকেলে নবজাতকটিকে ছোটমণি নিবাস কেন্দ্রে নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে প্রশাসনের সহযোগিতায় বিকেলেই নবজাতকটির উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়েছে। 

আগৈলঝাড়া বিভাগীয় ছোটমণি নিবাস কেন্দ্রের উপতত্ত্বাবধায়ক সুশান্ত বালা জানান, গত সোমবার বামনা উপজেলার সোনাখালী গ্রামে একটি নারিকেল গাছের নিচে প্লাস্টিকের ব্যাগ থেকে ওই নবজাতক কন্যাকে জীবিত উদ্ধার করা হয়। নবজাতকের নাড়ি কাটা ছিল না, শরীরজুড়ে অসংখ্য পিঁপড়া জড়ানো ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। 

এরপর নবজাতকের দেখভাল করার জন্য আগৈলঝাড়া উপজেলার ছোটমণি নিবাস কেন্দ্রে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরিচর্যার ব্যবস্থা করা হয়। 

এদিকে প্লাস্টিকের ব্যাগ থেকে জীবিত নবজাতক উদ্ধারের খবর জানতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নবজাতকের উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু সদন হাসপাতালে পাঠাতে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদকে নির্দেশ দেন। এরপর নবজাতককে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা পাঠানোর ব্যবস্থা করেন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব। 

বিকেলে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহম্মেদ, ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক সুশান্ত বালা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আতাউল্লাহ, একজন নার্স ও আয়াসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com