Current Bangladesh Time
Friday July ১০, ২০২৬ ৪:৩৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের চাকরি নিরাপত্তা ও বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ
১২ June ২০২৬ Friday ৭:২৯:১২ PM
Print this E-mail this

অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের চাকরি নিরাপত্তা ও বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ


নগর প্রতিনিধি:

বরিশালে একটি সিমেন্ট কারখানায় শ্রমিকদের চাকরি নিরাপত্তা ও সব বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় কারখানার গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, কারখানা বিক্রি হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় শ্রমিকসহ কারখানা হস্তান্তরের মাধ্যমে সব শ্রমিকের চাকরির নিরাপত্তা ও সব বকেয়া পরিশোধের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মো. আবু বক্কর ছিদ্দিক লিটন।সংহতি জানিয়ে বক্তব্য দেন ইউনিয়নের প্রধান উপদেষ্টা বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাওলাদার, পদ্মা ব্লোয়িং লি. শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জসিম গাজি, রেফকো ফার্মাসিউটিক্যালস লি. শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মজিদ হাওলাদার ও এস এল ফার্মা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, অলিম্পিক কারখানা বিক্রি হওয়ার কথা পত্রপত্রিকায় প্রকাশিত হতে দেখে ইউনিয়ন নেতারা মালিককে এ বিষয়ে জিজ্ঞাসা করলে মালিক মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।কিন্তু কারখানার শ্রমিকদের চাকরিসহ হস্তান্তর করার বিষয় বা দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমসহ যাবতীয় পাওনা পরিশোধ করার বিষয় নিয়ে কোনো কিছু সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না। এতে শ্রমিকরা চাকরি ও পাওনা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।

বক্তারা অবিলম্বে শ্রমিকদের চাকরি নিরাপত্তা ও পাওনা পরিশোধের জোর দাবি করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com